1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী ‘দেশের জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস’ ঋণের টাকা ফেরত চেয়ে হারালেন পু ‘রু/ ষা / ঙ্গ নতুন পে-স্কেলে পেনশনভোগীদের কী সুবিধা

‘মুজিব কোট’ পোড়ালেন আ’লীগ নেতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে




প্রকাশ্যে ‘মুজিব কোট’ পুড়িয়ে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম। তিনি জানান, আর কোনো দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না।

রেজাউল করিম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও মামুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারের রাস্তায় মুজিব কোট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

মুজিব কোট পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে রেজাউল করিম বলেন, এ দলকে আমার আর ভালো লাগে না। এদের চালচলন, কর্মকাণ্ড আর ভালো লাগে না। তাই মুজিব কোট পুড়িয়ে আমি এ দল থেকে পদত্যাগ করলাম।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বলেন, উনি সব সময়ই নৈতিক স্খলন রোগে ভোগেন৷ বিগত সময়ে সাবেক স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ রকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন। যার ফলে আজকের এ দৃশ্য। সেই সঙ্গে আগামী দিনে এমন অনেক হাইব্রিড নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট