1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

টেকনাফের পাহাড় থেকে ১৯ বনকর্মীকে অপহরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে




কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া এলাকার পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে টেকনাফ জাদিমুড়ার পশ্চিমে অপহরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। অপহৃতরা হলেন- আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক (৩৩)। বাকি দুইজনের নাম এখনও পাওয়া যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বনবিভাগের অধীনে ১৯ জন কর্মী সকালে পাহাড়ে কাজ করতে যায়। এ সময় তাদের কিছু লোক ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তাদের উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, অপহরণের শিকার বনবিভাগের ১৯ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট