1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি মহাসচিব

নাজমুল রনি
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫২ বার পড়া হয়েছে




সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে ২টায় তিনি বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘মহাসচিব বাসায় পৌঁছেছেন। তিনি সুস্থ আছেন, ভালো আছেন। এখন তিনি বিশ্রামে আছেন।’

জাহিদ হোসেন জানান, সাভার সিএমএইচে উনার কিছু পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে। রিপোর্টগুলোর ফলাফল ভাল। সিএমএইচের চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন।

তিনি বলেন, হাজার হাজার নেতা-কর্মী নিয়ে বিএনপি মহাসচিব স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এতো ভিড় ছিল যা না দেখলে বোঝানো সম্ভব না। এই ভিড়ের মধ্যে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে মহাসচিব সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ের জন্য যখন যাচ্ছিলেন তখন এই ভিড়ের চাপে মহাসচিব অসুস্থ হয়ে পড়েন।

তিনি আরও বলেন, আমি, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খাস সোহেল ও সাবেক সাংসদ দেওয়ান সালাহউদ্দিন বাবু দ্রুত তাকে ধরাধরি করে গাড়িতে তুলে সিএমইচে নিয়ে আসি। আল্লাহর রহমত হাসপাতালে আসার সাথে কমাডেন্ট, মেডেসিন, হৃদরোগ, আইসিইউসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা মহাসচিবের চিকিৎসা দ্রুত শুরু করেন, কয়েকটি পরীক্ষাও করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট