1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী ‘দেশের জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস’

মোদির পোস্টের জবাবে যা বললেন রুহুল কবির রিজভী

নাজমুল রনি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে




ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অপমান এবং এ দেশের ইতিহাসকে বিক্রিত করার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার নরেন্দ্র মোদি তার ভেরিফাইড ফেসবুক পেইজে ১৬ই ডিসেম্বর ভারতের বিজয় দিবস উল্লেখ করে একটি পোস্ট দেয়, সেই পোস্টকে কেন্দ্র করে তিনি এ কথা বলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকালে কেরানীগঞ্জ দক্ষিণ থানা শাখা বিএনপির অংঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় র‌্যালি শেষে হাসনাবাদ এলাকায় এ মন্তব্য করেন রিজভী।

নরেন্দ্র মোদির ফেসবুক পেইজের লেখার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতা বলেন, মিথ্যা তথ্য দিয়ে এদেশের ইতিহাস নিয়ে ষড়যন্ত্র করছে ভারত। আমাদের স্বাধীনতাকে বিক্রি করতে দিবো না, আমরাই আমাদের স্বাধীনতা রক্ষা করবো। এজন্য দলীয় নেতা কর্মীদের একসাথে হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দিন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন সাজ্জাদসহ আরও অনেক।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট