1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

তাপস গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে




কৌশিক হোসেন তাপসকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৪ নভেম্বর) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান। তিনি জানান, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় গতরাত ১২টা ৫ মিনিটের সময় ভাটারা থানার প্রগতি স্মরণী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

তাপসের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। গানের আড়ালে দেশি-বিদেশি তারকা-শিল্পীদেরকে ব্যবহার করা হতো প্রভাবশালী ব্যবসায়ী-কূটনৈতিক ও রাজনীতিবিদদের মনোরঞ্জনের জন্য। গুলশান-বনানীর বিভিন্ন এস্কর্ট বাণিজ্যের হোতা এই কৌশিক হাসান তাপস।

বিভিন্ন সময়ে ভুক্তভোগি নারীরা এসব নিয়ে অভিযোগও করেছিলেন তাপসের বিরুদ্ধে। এ নিয়ে বেশ কয়েক বছর আগেই তাপসের ঘণিষ্টজন মডেল পিয়াসা স্বীকারোক্তি দিয়েছেন গোয়েন্দা পুলিশের কাছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট