1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

মামলাবাজ চোরা বাবুলের মুখোশ উন্মোচন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০৩ বার পড়া হয়েছে



নোয়াখালী জেলার চাটখিল থানার পশ্চিম সোসালিয়া এলাকার বাসিন্দা বাবুল আহমেদ ভূঁইয়া বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে। স্থানীয়দের মতে, বাবুল ভূঁইয়া দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে বিশাল পরিমাণ সম্পত্তি অর্জন করেছে, যার মধ্যে রয়েছে ঢাকার বনশ্রী এলাকায় নিজস্ব ফ্ল্যাট এবং তার বড় ছেলের বিলাসবহুল গাড়ি।

এলাকাবাসীর অভিযোগ, বাবুল সাংবাদিকদের জমি দখল করে বিভিন্নভাবে তাদের হয়রানি করে আসছে এবং স্থানীয় বিচার সালিশের নামে সাধারণ মানুষকে মামলা-মোকদ্দমায় ফাঁসিয়ে নিজের সম্পদ বাড়াচ্ছেন। তার এসব কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাবুলের বিরুদ্ধে স্থানীয় রাজনৈতিক নেতাদেরও একটি অংশ অবস্থান নিয়েছে। তাদের দাবি, বাবুলের এই অসাধু ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এদিকে, বাবুলের কর্মকাণ্ডের বিষয়ে তদন্তের দাবি উঠেছে এবং শিগগিরই জাতীয় পত্রিকায় তার সম্পদের উৎস এবং কর্মকাণ্ড নিয়ে বিশদ রিপোর্ট প্রকাশিত হবে বলে জানা গেছে।

এ অবস্থায় স্থানীয়দের সতর্ক করে বলা হচ্ছে, এই ধরনের অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনের আওতায় যথাযথ পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট