1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

আসামিদের ধরতে পাহাড়ি এলাকায় হেলিকপ্টার নিয়ে অভিযানে ডিবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩৭৯ বার পড়া হয়েছে




ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় দুই পলাতক আসামিকে ধরতে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি সূত্র জানিয়েছে, এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম দুই আসামি ফয়সাল ও মোস্তাফিজ পাহাড়ি এলাকায় অবস্থান করছে বলে তাদের কাছে তথ্য আছে। তাদের গ্রেপ্তারে বুধবার (২৬ জুন) দুপুর থেকে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চলানো হচ্ছে।

আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে হত্যার আলামত ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৬ জুন) দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের ভ্যানে নিয়ে আসা হয় শহরে। পরে তাকে পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পেছনে একটি পুকুরের কাছে নিয়ে যায় পুলিশ। সে সময় পুকুরপাড়ে দাঁড়িয়ে বাবুর কাছ থেকে শুনে জেলেদের নামিয়ে অভিযান চালানো হয়।

অভিযান শেষে দুপুর ১টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বর এলাকায় হারুন অর রশীদ বলেন, ‘এ হত্যাকাণ্ডের পরিকল্পনারী, অর্থ যোগানদাতা ও কিলিং মিশনে অংশ নেওয়া অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুস্তাফিজ ও ফয়সাল নামে আরো দুজনকে গ্রেপ্তার করতে বিভিন্ন এলাকায় আমাদের অভিযান চলছে।’

তিনি আরো বলেন, ‘মোস্তাফিজ ও ফয়সালকে গ্রেপ্তারে গতকাল যশোরে অভিযান চালানো হয়েছে। আজ চট্টগ্রাম পাহাড়ি এলাকায় অভিযান চালাবো। মোস্তাফিক এবং ফয়সাল যেখানেই থাকুক তাদের গ্রেপ্তার করা হবে। ডিবি প্রধান বলেন, ‘এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমাদের ওপর কোনো মহলের চাপ নেই।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট