1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

গোয়েন্দা নজরদারিতে টিকিট কালোবাজারি চক্র: র‌্যাব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে




ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। কমান্ডার আরাফাত ইসলাম বলেন, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে প্রতিটি রেলস্টেশনে র‌্যাবের গোয়েন্দা দল কাজ করছে। আমরা মোবাইল ট্র্যাকিং চালু রেখেছি। এ বছর দূরপাল্লার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। এছাড়া যাত্রার দিন ২৫ ভাগ আসনবিহীন টিকিট বিক্রি চলছে। তিনি বলেন, টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি রয়েছে। আগামীতে এই টিকিট কালোবাজারি আর থাকবে না। কমান্ডার আরাফাত আরও বলেন, বিভিন্ন অজ্ঞানপার্টি, মলম পার্টির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। আপনারা (যাত্রী) অপরিচিত কারও সঙ্গে সখ্য গড়ে তুলবেন না।

র‌্যাব কর্মকর্তা বলেন, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে আমাদের ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম রয়েছে, মোবাইল টিম রয়েছে। যেকোনো ধরনের অভিযোগ পেলে দূত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি বিশেষ করে নারী যাত্রীদের হয়রানি রোধে র‌্যাব বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট