1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

আরও রোহিঙ্গা প্রবেশের শঙ্কা, সীমান্তে কড়া পাহারা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে




মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে হাজারো রোহিঙ্গা গ্রাম ছেড়ে পালিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিয়েছে। যেকোনো সময় নাফ নদী পার হয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে—এমন আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এদিকে, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বিপক্ষে সীমান্ত এলাকার বাসিন্দারা।

মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত বুথিদং ও মংডু শহরে সংঘাতের কারণে গত কয়েকদিনে ঘরবাড়ি ছেড়েছে হাজারো রোহিঙ্গা। নিরাপদ আশ্রয়ের খোঁজে নাফ নদীর সীমান্ত এলাকায় অন্তত ৪৫ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। বাংলাদেশে অনুপ্রবেশ করতে চাইলেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা থাকায় ঢুকতে পারছে না তারা।

ওপারে রোহিঙ্গাদের জমায়েত নিয়ে উদ্বিগ্ন সীমান্ত এলাকার বাসিন্দারা। তাঁরা বলছেন, আর কোনো রোহিঙ্গাকে যেন আশ্রয় দেওয়া না হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, এরই মধ্যে রোহিঙ্গাদের কারণে অনেক ক্ষতিগ্রস্ত উখিয়া-টেকনাফের বাসিন্দারা। নতুন করে আরও অনুপ্রবেশ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। এ কারণে সীমান্তে কঠোর নজরদারির তাগিদ তাদের।

টেকনাফের হ্নীলার ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ‘এখানে স্থানীয় যারা জেলে আছেন, তারা অভাব-অনটনে রয়েছেন। আর যারা চাষাবাদ করছেন, তারাও কিন্তু চাষাবাদ করতে পারছেন না। হ্নীলা ইউনিয়নে অনেকগুলো রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। এখানকার শ্রমবাজার কিন্তু তাদের দখলে।’

মিয়ানমারে সংঘাতের জেরে গত এক মাসে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ১৩৮ সদস্য পালিয়ে এসেছেন বাংলাদেশে। এর আগে, আশ্রয় নেওয়া ২৮৮ জনকে ফেরত পাঠানো হয় ২৫ এপ্রিল।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট