1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

সুন্দরবনে ভয়াবহ আগুন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ মে, ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে




বাগেরহাটের শরণখোলার পূর্ব সুন্দরবনের ভেতরে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (৪ মে) দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বনকর্মী ও স্থানীয় গ্রামবাসীরা। তবে কীভাবে বনের ওই এলাকায় আগুন লেগেছে তা জানাতে পারেনি বনবিভাগ। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলি দিয়ে ধোঁয়া উড়তে দেখেন বনকর্মীরা। এরপরই তারা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে বনকর্মীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীও আগুন নেভানোর কাজে যোগ দেন।

পূর্ব সুন্দরবন বিভাগের ওই কর্মকর্তা আরও জানান, তবে আগুন কীভাবে লেগেছে তা এখনি বলা যাচ্ছে না। বনের ওই এলাকায় কী ধরনের বনজ গাছপালা রয়েছে তাও এখনো বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট