1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

মে মাসের তাপমাত্রা হবে আরও ভয়ংকর, সর্বোচ্চ হতে পারে ৪৪ ডিগ্রি

দৈনিক সোনালী সূর্য
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে




প্রচণ্ড খরতাপে পুড়ছে সারা দেশ। টানা হিটওয়েভে ওষ্ঠাগত জনজীবন। তাপমাত্রার পারদ চড়াও যশোর-চুয়াডাঙ্গায়। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর বলছে, এপ্রিলই শেষ নয়, এবারের মে মাস হবে আরও উত্তপ্ত। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীসহ দেশের খুলনা, রাজশাহী, রংপুরসহ উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে হিটওয়েভ। চলতি মৌসুমে সব রেকর্ড ভেঙে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় টানা ৪ দিনের তীব্র তাপপ্রবাহে তেঁতে উঠেছে পথঘাট-জনজীবন। বাইরে বের হলেই চোখ-মুখে লাগছে আগুন। তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। জেলাজুড়ে হিট অ্যালার্ট জারি, মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

সর্বোচ্চ গরম আর সর্বনিম্ন তাপে সারা বছরই নাকাল সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার মানুষ। আবহাওয়ার এই তারতম্যে মহাদেশীয় বায়ুপ্রবাহের গতিপথ এবং কর্কটক্রান্তি রেখার খুব কাছাকাছি জেলার অবস্থানই কারণ বলছেন আবহাওয়াবিদরা।

তাপমাত্রার পারদ চড়াও হয়ে উঠেছে খুলনা বিভাগের যশোর-কুষ্টিয়া জেলাতেও। প্রচণ্ড সূর্যের উত্তাপে ফুঁটছে পথঘাট। ঘরের ভেতর ও বাইরে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে। দেশের অন্য জেলাগুলোও পুড়ছে খরতাপে।

গত কয়েকদিনের টানা দাবদাহে নাভিশ্বাস অবস্থা রাজধানীবাসীরও। তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদে নাজেহাল জনজীবনে এখনো মেলেনি স্বস্তির ন্যূনতম ছিটেফোঁটা। মাত্রাতিরিক্ত তাপপ্রবাহের কারণে ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কাজ ছাড়া ঘরের বাইরে বের হয়েছেন খুব কম সংখ্যক মানুষই।

ঢাকার তাপমাত্রা এরমধ্যেই উঠেছে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের কারণে রীতিমতো মনে হচ্ছে ৪০-৪২ ডিগ্রি।

বৈশাখের শুরু থেকেই মাঝে মাঝে কিছুটা বৃষ্টির দেখা মিললেও উদ্বেগজনকহারে বেড়ে চলছে গরমের মাত্রা। আগামী কয়েকদিন বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আরও বাড়তে পারে অস্বস্তি। জলীয় বাষ্পের আধিক্য বাড়লে মূলত ভ্যাঁপসা গরম, প্রচুর ঘাম ঝড়ে এবং ক্লান্তি বাড়ে। ফলে স্বাস্থ্যের দিক থেকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের।

তবে, এই দুদর্শা থেকে সহসাই মুক্তি মিলছে না বলে পূর্বাভাস আবহাওয়া অধিদফতরের। আবহাওয়া অধিদফতর বলছে, এবার মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

প্রতিবছর মে মাসে তাপমাত্রা সর্বোচ্চ থাকলেও, এবার এপ্রিলেই তাপমাত্রা ছুঁয়েছে চল্লিশের কোটা। চলমান তাপপ্রবাহ আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানান, চলমান তাপপ্রবাহ আজসহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা বাড়ারও শঙ্কা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কা। বাগেরহাট, যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি মে মাসও উত্তপ্ত মাস হিসেবে বিবেচিত হবে। মে মাসেও তীব্র গরম থাকবে। সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে তাপমাত্রা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট