
লালমনিরহাটে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এই উপহার দেন।
উপহার পেয়েছে লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্থানীয় হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী নিজ হাতে তাদের ক্রীড়াসামগ্রী তুলে দেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম লালমনিরহাট সফর। এক দিনের এ সরকারি সফরে সকাল সাড়ে ১০টায় তাঁকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। নির্ধারিত কর্মসূচি শেষে আজ বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।



