ছবি ভিডিও ভিডিও
জাতীয়

শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ৮:৪৯ পূর্বাহ্ণ

শব্দদূষণ নিয়ন্ত্রণে নীরব এলাকায় (সাইলেন্ট জোন) নিয়মিত অভিযান পরিচালনা, অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধ এবং আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিত ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক জনস্বার্থমূলক রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

error: Content is protected !!