শুক্রবার (৬ নভেম্বর) সকালে নোয়াখালীর চাটখিল বাজারে বিদ্যুৎ সংকটের কারণ ও বিদ্যুৎ খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। পরে আয়োজিত এক পথসভায়ও বক্তব্য দেন তিনি।
ব্যারিস্টার খোকন বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে একের পর এক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলেও জ্বালানি ও অর্থের সংস্থানের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। ফলে প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি হলেও জ্বালানি ও অর্থের অভাবে সেই সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, ২০০৯ সালের পর দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা পাঁচ গুণের বেশি বাড়লেও প্রকৃত উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৬ গুণ। অন্যদিকে বিদ্যুৎকেন্দ্রের ভাড়া বা ক্যাপাসিটি চার্জ বেড়েছে প্রায় ১৬ গুণ। একসময় দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল প্রায় ৫ হাজার মেগাওয়াট, যা বর্তমানে প্রায় ২৯ হাজার মেগাওয়াটে দাঁড়িয়েছে। তবে এই সক্ষমতার বড় একটি অংশ ব্যবহার করা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
লিফলেটে বিদ্যুৎ খাতের বিগত দিনের পরিকল্পনা, উৎপাদন সক্ষমতা, ক্যাপাসিটি চার্জ, জ্বালানি সংকট, আর্থিক অনিয়ম এবং দেশে লোডশেডিংয়ের পটভূমি তুলে ধরা হয়। এ সময় বিদ্যুৎ সংকট মোকাবিলায় জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।
লিফলেট বিতরণ ও পথসভায় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান রানা, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, পৌর বিএনপির সদস্যসচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া, আনিছ আহমেদ হানিফ ও ইমাম হোসেন টিপু।
এ ছাড়া উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান ও পৌর যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানা, ঢাকাস্থ জিয়া ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ শিপন।
ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত মিলন, সদস্যসচিব রাকিব হোসেন রাজ এবং পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন। এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



