
নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আলোচনায় রয়েছেন আশিকুর রহমান ডালিম। ওয়ার্ডের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করা এবং এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় জানিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে আশিকুর রহমান ডালিম বলেন, ৬ নম্বর ওয়ার্ডের অসমাপ্ত উন্নয়নকাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি। তাঁর লক্ষ্য একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মাদক-জুয়ামুক্ত ওয়ার্ড গড়ে তোলা।
তিনি মনে করেন, এলাকার উন্নয়ন ও সামাজিক সমস্যা মোকাবিলায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য ওয়ার্ডের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আশিকুর রহমান ডালিম আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে তিনি কাজ করতে আগ্রহী। এ লক্ষ্যে ওয়ার্ডবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন তিনি।




