বিজ্ঞাপন

দুই জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে

প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | দুপুর ১২:৩১
শেয়ার করুন:

নতুন পুলিশ সুপার পেল বাগেরহাট ও চুয়াডাঙ্গা। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার এবং এসবির পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার করা হয়েছে।

গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এই প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

এছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।