গাজায় স্কুলে হামলা চালাতে গিয়ে ৪ ইসরায়েলি সেনা নিহত
দৈনিক সোনালী সূর্য
প্রকাশিত: শুক্রবার, ১০ মে ২০২৪ | বিকেল ০৪:৪৪
শেয়ার করুন:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা বিস্ফোরিত হয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ মে) সকালে গাজা সিটির জেইতুন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল।