ছবি ভিডিও ভিডিও
সর্বশেষ

শেখ হাসিনা প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত

প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ১১:১৪ পূর্বাহ্ণ

শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘মিডিয়াতে যাই আসুক, সন্ত্রাসীদের ব্যাপারে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’

আজ (সোমবার, ১৬ নভেম্বর) বিকেলে বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে যে বৈঠক হয়েছে, তা নিয়েও প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পিটার হাস বাংলাদেশর পুরনো বন্ধু। এটি একটি অনানুষ্ঠানিক এবং ব্যবসায়িক বৈঠক।’

error: Content is protected !!