বাস পরিচালনা কমিটিতে স্থান পেলেন মিতু

রাজধানীর ব্যস্ততম পরিবহন হাব হিসেবে পরিচিত আরামবাগ, কমলাপুর ও ফকিরাপুল এলাকার দূরপাল্লার ও আন্তঃজেলা বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবং শ্রমিক কল্যাণ নিশ্চিতে একটি নতুন কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৩ (ঘ) ধারা মোতাবেক অস্থায়ী ভিত্তিতে ১ জন উপদেষ্টা ও ৩১ সদস্য বিশিষ্ট ‘আরামবাগ-কমলাপুর-ফকিরাপুল স্টপওভার বাস (মতিঝিল) আন্তঃজেলা রুট, এসি, নন-এসি, কোচ, স্লিপারবাস ও মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক পরিচালনা কমিটি’ অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে মোঃ বদরুল আলম সবুজকে উপদেষ্টা মনোনীত করা হয়েছে। এছাড়া কমিটিতে মোঃ মমিন ব্যাপারীকে আহ্বায়ক, মোঃ আবদুল রশিদ মজুমদারকে যুগ্ম আহ্বায়ক, মোঃ বখতিয়ার রহমান ডালিমকে সদস্য সচিব এবং মোঃ ইব্রাহীম খলিল মুন্নাকে যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য নির্বাহী সদস্যরা হলেন— মোঃ আবদুল করিম ভূঁইয়া, মোঃ রনী মোল্লা খোকন, বিপ্লব হোসেন মিতু, মোঃ সেলিম, মোঃ রবিউল আউয়াল মিন্টু, মোঃ সোহেল চৌধুরী, মোঃ আল আমিন, মোঃ আবদুল হালিম এবং মোঃ হাবিবুর রহমান (হাবু)।
ফেডারেশন সূত্রে জানা যায়, ঢাকা মহানগরীর আরামবাগ-কমলাপুর-ফকিরাপুল এলাকা থেকে প্রতিদিন দেশের বিভিন্ন গন্তব্যে হাজার হাজার যাত্রীবাহী বাস চলাচল করে। গুরুত্বপূর্ণ এই স্ট্যান্ডটিতে পূর্বে নির্দিষ্ট কোনো নিবন্ধিত ট্রেড ইউনিয়ন না থাকায় প্রতিনিয়ত তীব্র যানজট ও দুর্ঘটনার সম্মুখীন হতে হতো। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক নেতৃত্ব বা সমাধানের কোনো মাধ্যম পাওয়া যেত না।
পরিবহনে শৃঙ্খলা আনা, সড়ক দুর্ঘটনা রোধ এবং শ্রমিক ও সাধারণ যাত্রীদের সার্বিক নিরাপত্তা বিধান নিশ্চিত করতেই শ্রমিক ফেডারেশন এই পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম বক্স দুদু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান যৌথভাবে নতুন এই কমিটি অনুমোদন প্রদান করেন। একই সাথে অনুলিপি প্রদান করা হয়েছে বাংলাদেশ পুলিশের আইজিপি, ডিএমপির মতিঝিল বিভাগ, র্যাব-৩, র্যাব-১০ এবং স্থানীয় সংশ্লিষ্ট থানা ও মালিক সমিতিগুলোকে।














