বিজ্ঞাপন

আরামবাগ বাস পরিচালনা কমিটিতে মমিন ব্যাপারী আহ্বায়ক ও বিপ্লব মিতু নির্বাহী সদস্য

প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ | রাত ০৯:২৬
শেয়ার করুন:

রাজধানীর আরামবাগ-কমলাপুর-ফকিরাপুল দূরপাল্লার বাস রুট পরিচালনা ও শ্রমিক স্বার্থ সংরক্ষণে ৩১ সদস্যের এক নতুন পরিচালনা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই কমিটিতে মোঃ মমিন ব্যাপারীকে আহ্বায়ক এবং বিপ্লব হোসেন মিতুকে নির্বাহী সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সূত্র জানায়, আরামবাগ-কমলাপুর-ফকিরাপুল অঞ্চলে সুনির্দিষ্ট ট্রেড ইউনিয়ন না থাকায় বিশৃঙ্খলা ও দুর্ঘটনাকালে নেতৃত্বহীনতা কাটাতে গঠনতন্ত্রের ২৩ (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী এ কমিটি গঠিত হয়। কমিটিতে মোঃ বদরুল আলম সবুজকে উপদেষ্টা, মোঃ আবদুল রশিদ মজুমদারকে যুগ্ম আহ্বায়ক এবং মোঃ বখতিয়ার রহমান ডালিমকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া বিপ্লব হোসেন মিতুসহ আরও একাধিক অভিজ্ঞ পরিবহন প্রতিনিধিকে কার্যকরী নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম বক্স দুদু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান যৌথভাবে এই অনুমোদনপত্রে স্বাক্ষর করেন। শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে নতুন এই পরিচালনা কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে ফেডারেশন।