বিজ্ঞাপন

চাটখিলে শিক্ষক দিবসে শিক্ষা জাতীয়করণের দাবি

প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর ২০২৬ | রাত ১১:০৯
শেয়ার করুন:

নোয়াখালীর চাটখিলে উপজেলা প্রশাসন ও শিক্ষকদের উদ্যোগে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

পরে দিবসটি উপলক্ষে চাটখিল পৌরশহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরশহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংবাদিক ও সহকারী অধ্যাপক আবু তৈয়ব, সহকারী শিক্ষক মামুন হোসেন, প্রধান শিক্ষক মনির হোসেন, অধ্যক্ষ আবদুল মান্নান, অধ্যক্ষ তৈয়ব উল্যাহ, প্রধান শিক্ষক মোরশেদ আলম, সহকারী প্রধান শিক্ষক আবদুল হাই, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আলম চৌধুরী ও সহকারী শিক্ষক আবদুল মান্নান।

সভায় বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। একটি উন্নত, দক্ষ ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ। তাই শিক্ষক সমাজের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা।