পরকোটবাসীর পাশে থাকতে চান বাবুল শেখ

নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নম্বর পরকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শফিউল বাসার বাবুল শেখ। এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
বাবুল শেখ বলেন, পরকোট ইউনিয়নের যেসব উন্নয়নকাজ এখনও অসম্পূর্ণ রয়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে শেষ করার পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে চান তিনি। একই সঙ্গে নাগরিক সুবিধা বাড়িয়ে ইউনিয়নটিকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি জানান, জনগণের সমর্থন ও সহযোগিতায় কাজ করার সুযোগ পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে দল-মত নির্বিশেষে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান তিনি।
বাবুল শেখ আরও বলেন, একটি ইউনিয়নের টেকসই উন্নয়নে শুধু জনপ্রতিনিধির উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত অংশগ্রহণ। তাই প্রবীণ, যুবসমাজ, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে একটি শান্তিপূর্ণ ও জনবান্ধব পরিবেশ গড়ে তুলতে চান তিনি।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে পরকোট ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন শফিউল বাসার বাবুল শেখ।














