বিজ্ঞাপন

শিবালয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | সন্ধ্যা ০৭:৩১
শেয়ার করুন:

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম উদয়ন ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য সতেন কান্ত পণ্ডিত ভজন, শিবালয় থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রহমত আলী লাভলু, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, শিবালয় থানা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, শিবালয় থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, শিবালয় উপজেলা শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবালয় মডেল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আওয়াল খান।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা ও প্রসার বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের পাশাপাশি বিপুলসংখ্যক স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। মাঠে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণ এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো আয়োজনটি উৎসবের আমেজ ধারণ করে।