চকমিরপুর চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ রেজাউল করিম

মানিকগঞ্জের ৬ নম্বর চকমিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতির কথা জানিয়েছেন মোঃ রেজাউল করিম। এ লক্ষ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, আশীর্বাদ ও সমর্থন প্রত্যাশা করেছেন।
এম.এস.এস (সমাজকর্ম) ও এল.এল.বি ডিগ্রিধারী রেজাউল করিম দীর্ঘ সময় ধরে স্থানীয় সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ) মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া সরকারি মতিলাল ডিগ্রি কলেজের সাবেক ছাত্রদল নেতা হিসেবেও তিনি পরিচিত। সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রেজাউল করিম জানান, এলাকার উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষাকে তিনি তাঁর সম্ভাব্য নির্বাচনী কার্যক্রমের অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছেন। এসব লক্ষ্য সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
ভোটার ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে রেজাউল করিম বলেন, জনগণের দোয়া ও সমর্থনই তাঁর প্রধান শক্তি। চকমিরপুর ইউনিয়নকে একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।













