বিজ্ঞাপন

নতুন দায়িত্বে সৈয়দ হোসাইন, শুভেচ্ছায় মুখর রামগঞ্জ

প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সৈয়দ হোসাইন মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তিসহ নির্বাচনসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনার জন্য গঠিত জাতীয়তাবাদী ঐক্য পরিষদের কমিটির সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

দায়িত্বের অংশ হিসেবে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি, নির্বাচনী কার্যক্রমের বিভিন্ন বিষয় সমন্বয় এবং নির্বাচনসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনায় তিনি ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সৈয়দ হোসাইন মাহমুদ রামগঞ্জের কচুয়া আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।

তার নতুন দায়িত্বপ্রাপ্তিতে চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তার রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং রামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তাকে অভিনন্দন জানিয়েছেন।

এ উপলক্ষে শুভেচ্ছা বার্তায় মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে সৈয়দ হোসাইন মাহমুদের দায়িত্বপ্রাপ্তি একটি উল্লেখযোগ্য বিষয়। তিনি দায়িত্বটি যথাযথভাবে পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

শুভেচ্ছা ও অভিনন্দন
সৈয়দ হোসাইন মাহমুদ
ঢাবি সিনেট নির্বাচনে সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত হওয়ায়।