1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

চাটখিল পৌর মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে





নোয়াখালীর চাটখিল পৌরসভার মেয়র পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম। তিনি চাটখিলের জাহাঙ্গীর টাওয়ারের মালিক, জাহিদ অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান এবং বর্তমানে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ছাত্ররাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।

চাটখিল পৌরসভার উন্নয়ন, নাগরিকসেবার মানোন্নয়ন এবং দীর্ঘদিনের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্য নিয়ে মেয়র পদে নির্বাচন করার আগ্রহের কথা জানিয়েছেন জাহাঙ্গীর আলম।

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, পৌরসভার উন্নয়ন ও নাগরিকদের প্রত্যাশা পূরণে কার্যকর নেতৃত্ব প্রয়োজন। দলীয় মনোনয়ন পেলে জাহাঙ্গীর আলম পৌরসভার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

এক সাক্ষাৎকারে জাহাঙ্গীর আলম বলেন, “আমি যদি দলীয় মনোনয়ন পাই অথবা মেয়র হিসেবে নির্বাচিত হই, তাহলে পৌরসভার অবহেলিত ও দীর্ঘদিনের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করব। চাটখিল পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে কাজ করব।”

তিনি আরও বলেন, “মাদক, জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। পৌরসভার সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সুখী, সমৃদ্ধ ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ চাটখিল পৌরসভার সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট