1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

পরকোটে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন চান বাবুল শেখ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে




নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নম্বর পরকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল বাশার বাবুল শেখ।

ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পর যুবদলের রাজনীতিতে সক্রিয় হন শফিউল বাশার বাবুল শেখ। দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন দলীয় কর্মসূচি, আন্দোলন ও সংগ্রামে অংশ নিয়ে আসছেন বলে জানান তিনি। তার দাবি, রাজনৈতিক জীবনে একাধিক মামলায় আসামি হওয়ার পাশাপাশি কারাবরণ, হয়রানি ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন।

মনোনয়ন প্রত্যাশার বিষয়ে শফিউল বাশার বাবুল শেখ বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা থেকেই তিনি দলের মনোনয়ন প্রত্যাশা করছেন। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে ভূমিকা, জেল-হাজত ও একাধিক মামলার বিষয়গুলো বিবেচনায় নিয়ে দল তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে জনগণের স্বার্থে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে পরকোট ইউনিয়নকে শান্তিপূর্ণ, স্বনির্ভর ও উন্নয়নশীল হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। সামাজিক অবক্ষয়, অনিয়ম ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

শফিউল বাশার বাবুল শেখ বলেন, পরকোট ইউনিয়নের মানুষের কল্যাণে সুন্দর সমাজ বিনির্মাণে নিজেকে নিয়োজিত করতে চান। জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য কাজ করার কথাও জানান তিনি।

এদিকে, চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পেতে পরকোট ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও শুভকামনা কামনা করেছেন শফিউল বাশার বাবুল শেখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট