1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

সাহাপুরকে মডেল ইউনিয়ন গড়তে চান ওমর ফারুক

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে





নোয়াখালীর চাটখিল উপজেলার ১ নম্বর সাহাপুর ইউনিয়নকে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপমুক্ত একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী মো. ওমর ফারুক।

সবার জন্য সমান সুযোগ সৃষ্টি, মানবিক মর্যাদা নিশ্চিত এবং সুষম উন্নয়নের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। একই সঙ্গে মাদক, জুয়া ও সব ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে শান্তি, সম্প্রীতি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কথা জানিয়েছেন।

মো. ওমর ফারুক মমিনপুর তরিক উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. নুর হোসেন মাস্টারের বড় ছেলে। তিনি ঢাকার ফকিরাপুলের একজন ব্যবসায়ী এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি।

এক সাক্ষাৎকারে ওমর ফারুক বলেন, “সাহাপুর ইউনিয়নের জনগণের পাশে থেকে অবহেলিত ও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে চাই। ইউনিয়নের বিভিন্ন এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে একটি পরিপূর্ণ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি বলেন, “নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে ইউনিয়নের প্রতিটি মানুষকে সমানভাবে মূল্যায়ন করতে চাই। বিবাদ, ঝগড়া, অশান্তি ও হানাহানিমুক্ত একটি সুখী-সমৃদ্ধ বসবাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে দলীয় নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সাহাপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ওমর ফারুক আরও বলেন, “দল আমাকে মূল্যায়ন করে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে দলীয় নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সাহাপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করছি। জনগণের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সবসময় তাদের পাশে থাকতে চাই।”

উন্নয়নের সুফল ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে সমানভাবে পৌঁছে দিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান বলে জানান তিনি। পাশাপাশি অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করার কথাও বলেন এই মনোনয়নপ্রত্যাশী।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট