1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

৯০ বছরের পুরনো গাণিতিক সমস্যা সমাধানের দাবি ওপেনএআইয়ের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে




কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে গণিতের সবচেয়ে জটিল ও আলোচিত সাতটি ‘মিলেনিয়াম সমস্যার’ মধ্যে একটি ‘নাভিয়ার-স্টোকস এক্সিস্টেন্স অ্যান্ড স্মুথনেস’ সমস্যা সমাধানের দাবি করেছে ওপেনএআই।

ওপেনএআই দাবি করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন একটি মডেল ও প্রায় ১০ হাজার এআই এজেন্ট ব্যবহার করে মাত্র ৮৮ ঘণ্টায় নাভিয়ার-স্টোকস সমীকরণের এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা হয়েছে।

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি মঙ্গলবার জানায়, নাভিয়ার-স্টোকস সমীকরণ পানি ও অন্যান্য তরলের গতিবিধি বর্ণনা করতে ব্যবহৃত হয়। প্রায় ৯০ বছর ধরে এর গুরুত্বপূর্ণ কিছু অংশের গাণিতিক প্রমাণ অমীমাংসিত ছিল।

২০০০ সালে ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউট সাতটি ‘মিলেনিয়াম সমস্যা’ ঘোষণা করে এবং প্রতিটির সঠিক সমাধানের জন্য ১০ লাখ ডলার পুরস্কার নির্ধারণ করে। ওপেনএআইয়ের দাবির আগে মাত্র একটি সমস্যার সমাধান হয়েছিল।

ওপেনএআইয়ের দাবি অনুযায়ী, ১ সেপ্টেম্বর কাজ শুরু করার পর ৫ সেপ্টেম্বরের মধ্যে এআই এজেন্টগুলো একটি সমাধানে পৌঁছে যায়। এ সময়ে তারা প্রায় ৩০ লাখ বার্তা আদান-প্রদান করে এবং ১৩ হাজার কোটি আউটপুট টোকেন ব্যবহার করে। ওপেনএআইয়ের বর্তমান মূল্য অনুযায়ী এমন প্রচেষ্টার খরচ প্রায় এক কোটি ডলার হতে পারে।

তবে এ সমাধান এখনো স্বাধীনভাবে যাচাই হয়নি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটও এটিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।

তবে এআইয়ের এই অগ্রগতি নিয়ে গণিতবিদদের মধ্যে উদ্বেগও রয়েছে। ইউসিএলএর অধ্যাপক ও খ্যাতিমান গণিতবিদ টেরেন্স তাও মনে করেন, এআই যদি মানুষের পরিবর্তে জটিল সমস্যার সমাধান করতে শুরু করে, তাহলে গণিতের গভীর মানবিক বোঝাপড়া ক্ষতিগ্রস্ত হতে পারে। তার মতে, কঠিন সমস্যা সমাধানের প্রক্রিয়াটিই গণিতবিদদের নতুন কিছু শেখায়।

তবে সমাধানটি স্বাধীনভাবে যাচাই না হওয়া পর্যন্ত এটিকে গণিতের ‘মিলেনিয়াম সমস্যা’ আনুষ্ঠানিকভাবে সমাধান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে—এমনটি বলা যাচ্ছে না। এআইয়ের এই সাফল্য অবশ্য গণিত গবেষণায় মানুষের ভূমিকা ও ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!