1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহর যে সিনেমা আলোর মুখ দেখেনি সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা বিশ্বের তিন পরাশক্তি প্রধানের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা সন্তানকে সম্পত্তি দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা, সংসদে বিল পাস চাটখিলে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতসহ ধর্মীয় সেবকদের জন্য সরকারের নতুন উদ্যোগ সোয়া ১৪ লাখের বেশি কৃষকের সুদসহ ঋণ মওকুফ করেছে সরকার জামানতবিহীন ২০ লাখ টাকা ঋণ পাচ্ছেন তরুণ উদ্যোক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত, পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

খিলপাড়ায় সচেতন নাগরিকদের র‍্যালি ও সমাবেশ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে





খিলপাড়া বাজারে মাদক ও জুয়াবিরোধী র‍্যালি ও সমাবেশ

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) খিলপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের সচেতন নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে একটি র‍্যালি খিলপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

সমাবেশে মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে এসবের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মোনাফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন খোকন।

এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান রানা, চাটখিল থানার তদন্ত কর্মকর্তা দেবাশিস, খিলপাড়া এলাকায় দায়িত্বপ্রাপ্ত এসআই মামুন, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল আহমেদ, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য খোরশেদ আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা মনির হোসেন।

বক্তারা বলেন, মাদক ও জুয়া ব্যক্তি ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সমাজে নানা ধরনের অবক্ষয় ও অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখে। তাই তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!