নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের কাজী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে চাটখিল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয়ভাবে সেলিমের ভাই শাপি ও সিএনজিচালক ধনু রয়েছেন। অপর একজনকে মাদক ক্রেতা হিসেবে সন্দেহ করা হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশের একটি দল সাহাপুর ইউনিয়নের কাজী বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তিনজনকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজী বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে হানিফ, শাহ আলম, কালুসহ আরও কয়েকজনের নাম আলোচনায় এলেও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোনাফ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।”
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: