1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আরো শক্তিশালী হচ্ছে ব্রিকস, ভূরাজনীতিতে বাড়ছে প্রভাব কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ‘সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশী’: প্রধানমন্ত্রী বেগমগঞ্জে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও শপথ প্রবাসী আয়ে বড় লাফ, এক বছরেই বাড়ল ৫.২৬ বিলিয়ন ডলার জয়পুরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি নেপালে বন্যার্তদের ১০ লাখ মার্কিন ডলার ত্রাণ সহায়তা দিল বাংলাদেশ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম বন্যার ৯ দিন পর নেপালের বিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে দুজন জীবিত উদ্ধার

বেগমগঞ্জে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও শপথ

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে




নোয়াখালীর বেগমগঞ্জে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে এবং তাদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কায়েসুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সার্কেল নোয়াখালীর আ.ন.ম. ইমরান খান।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ এবং মাদক প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে প্রধান অতিথির কাছে প্রশ্ন করেন। পুলিশ সুপার শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি এসব সমস্যা মোকাবিলায় বাস্তবভিত্তিক পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন মাদকাসক্তি, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহের ভয়াবহ দিক তুলে ধরেন। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি শিক্ষার্থীদের স্মার্টফোনের অপব্যবহার ও আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে নৈতিক ও মানবিক মূল্যবোধ, সত্যবাদিতা, মানবতা এবং দেশপ্রেম ধারণ করে ভালো কাজে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন।

পরে পুলিশ সুপার শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, স্মার্টফোনের অপব্যবহার ও আসক্তি পরিহার এবং অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার শপথ পাঠ করান। শপথ গ্রহণ শেষে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও স্মার্টফোন আসক্তির বিরুদ্ধে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন। একই সঙ্গে সত্যবাদিতা, মানবতা ও দেশপ্রেমের পক্ষে তারা সবুজ কার্ড প্রদর্শন করেন।

আলোচনা সভায় মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে করণীয় এবং অপরাধমুক্ত ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে শিক্ষার্থীদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে সচেতন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাউসার আলম সোহেল।

এ সময় বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আয়োজক সংগঠনের সদস্য, সাংবাদিক ও পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!