1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

জয়পুরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি

জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে




বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের ভাদসা ইউনিয়নে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে স্থানীয় মাঝিপাড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগ ও আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​মাঝিপাড়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল হকের সার্বিক আয়োজনে অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, ভাদসা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস সালাম, ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মইনুদ্দিন এবং এছাড়া অনুষ্ঠানে ভাদসা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

​কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আলোচনা শেষে জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!