1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জের বাংলাবাজারে আইন-শৃঙ্খলা সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর কৃতি সন্তানের নতুন অর্জন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হলেন নোয়াখালীর কামরুজ্জামান চৌধুরী আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক সারাদেশে বিশেষ অভিযানে নামছে র‌্যাব নোয়াখালীর রেল যোগাযোগ উন্নয়নে ১১ দফা দাবি চাটখিলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্য থেকে থাইল্যান্ডে পৌঁছাল বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ৫.১২ শতাংশ ছয় বছর ধরে সাইবার বুলিংয়ের শিকার মান্দানা

চাটখিলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে




বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চাটখিল-ঢাকা মহাসড়ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে উপজেলা ও পৌরসভা বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

র‍্যালিটি চাটখিল পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চাটখিল-ঢাকা মহাসড়কের পাশে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব জি এস ফরিদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহসান হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা এবং দেওয়ান শামসুল আরেফিন শামিম।

অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউসুফ উন নবী বাবু এবং উপজেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদসহ অন্যান্য নেতারা।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবু হানিফ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়া সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার আদায়ে বিএনপির আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক অবদান রয়েছে।

এ সময় তিনি বিগত সময়ে রাষ্ট্র পরিচালনায় বিএনপির বিভিন্ন সফল অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট