1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড দিবেন প্রধানমন্ত্রী, ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থী পাবে ট্যাব নোয়াখালীতে আইন-শৃঙ্খলা ও জনকল্যাণে বিশেষ ভার্চুয়াল সভা যারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করবে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না: অর্থমন্ত্রী চাপে নয়, যুক্তরাষ্ট্র থেকে চাহিদা অনুযায়ী বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

নোয়াখালীতে আইন-শৃঙ্খলা ও জনকল্যাণে বিশেষ ভার্চুয়াল সভা

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে





নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সমন্বয় জোরদারের লক্ষ্যে বিশেষ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে মাদকদ্রব্যের বিস্তার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম, কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

এ ছাড়া সামাজিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং জেলার উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জেলার সার্বিক নিরাপত্তা ও জনকল্যাণ নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোর পারস্পরিক সহযোগিতা এবং কার্যকর সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় নোয়াখালী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট