1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

জাল-জালিয়াতি, চুরির অভিযোগে রিমান্ড শেষে কারাগারে আনিসুল

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে




সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির নির্বাচনে জাল-জালিয়াতি, চুরি ও মারধরের অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা এ আদেশ দেন।

এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার সাব ইন্সপেক্টর মাইনুল ইসলাম খান পুলক তাকে কারাগারে রাখার আবেদন করেন।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন /ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক এমপি শম্ভু ৬ দিনের রিমান্ডে

এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে তুলে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার কেরানীগঞ্জের বীর বাঘৈর এলাকা থেকে তাকে আটক করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট