1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও গরু বোঝাই ভটভটির সংঘর্ষে নিহত- ১ ও আহত-৭ জন।

রহমত-আল-আকাশ | দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৪০১ বার পড়া হয়েছে




দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও গরু বোঝাই ভটভটির সংঘর্ষে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের রাণীগঞ্জ সরকারি ২য় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুর রশিদ (৬০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহত ব্যক্তি হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর গ্রামের মৃত আব্দুলের ছেলে আব্দুর রশিদ (৬০)। আহতদের মধ্যে ৩ জন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে এবং ৪ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহতরা হলেন আজিজুল হক (৬০), লেবু মিয়া (৩০), তাছির (৬০), জোব্বার মিয়া (৩৫), আবেদ আলী (৫৫), তারিফ (৪৫), এবং আমিরুল মিয়া (৬০)। আহতরা সকলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গরু নিয়ে কিছু ব্যবসায়ী ভটভটি যোগে রাণীগঞ্জ গরুর হাটে আসার পথে ওই স্থানে পৌঁছিলে দিনাজপুর গামী একটি মিনি ট্রাক (যার নং-ঢাকা মেট্রো ২১-৬১৪০) পিছন থেকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ বাধে। এতে ভটভটিতে থাকা গরু ব্যবসায়ীরা ছিটকে রাস্তার উপরে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্বার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. তাজকিয়া জানান, আহতদের মধ্যে আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক ছিল। প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি মো: আসাদুজ্জামান আসাদ জানান, নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। গরুসহ ভটভটি ও ট্রাক থানা হেফাজতে নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট