1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৫ জন।

রহমত-আল-আকাশ
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে




দিনাজপুর সদর উপজেলার নাবিল পরিবহন ও আম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। তাদেরকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) ভোর ৬টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, ভোরে চকরামপুর গ্রামে ঢাকা থেকে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলাগামী নাবিল পরিবহনের একটি কোচের (ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০) সঙ্গে বিপরীতমুখী আম বোঝাই করা একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৭-০০৮৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু (৪০) ও বাসের অজ্ঞাত হেলপার নিহত হন।

তিনি আরও জানান, পরে আহত ২৮ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক শিশু ও আরও দুই জন মারা যান। ঘটনার পর রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট