1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

দিনাজপুরে মাদ্রাসা শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার!

রহমত আল আকাশ
  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩৮৬ বার পড়া হয়েছে




দিনাজপুরের তামিরুল উম্মাহ মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক রবিউল ইসলামকে(২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন। অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলাম (২৮) দিনাজপুর ৫ নং উপশহরের এলাকার বাবুল হোসেন বাবলুর ছেলে।

তিনি জানান, গতকাল সোমবার (১জুলাই) দিনাজপুর শহরের পাহাড়পুর (ঠোঙ্গাপট্টি) তামীরুল উম্মাহ মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রতিদিনের ন্যায় মাদ্রাসায় যায়। ছুটির একপর্যায়ে মাদ্রাসা শিক্ষক রবিউল ইসলাম কৌশলে ওই ছাত্রকে মাদ্রাসার চতুর্থ তলা নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে যায় এবং বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে তাকে বলাৎকার করে ।

বলাৎকারের পর ওই ছাত্রের পায়ুপথ দিয়ে রক্ত নির্গত হতে থাকে। এই বিষয়ে কাউকে কোন কিছু না বলার জন্য ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। ওই ছাত্র ভয়ে কাউকে কিছু না বলে বাড়িতে চলে গেলে তার পায়ুপথ হতে রক্ত নির্গত হলে প্রথমে ছাত্রের পরিবার দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে ছাত্রের অবস্থা অবনতি হলে বলাৎকারে ঘটনাটি তার পরিবারের নিকট জানান।

পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে কোতোয়ালী থানার ডিউটি পুলিশকে ঘটনাটি জানালে শিক্ষক রবিউল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ওই ছাত্রের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বলাৎকারের ঘটনায় মাদ্রাসা ছাত্রের বাবা বাদী হয়ে শিক্ষক রবিউল ইসলামকে আসামি করে একটি মামলা দায়ের করে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করার পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট