1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

সাদেক অ্যাগ্রোর দখল করা খালের অংশ পরিষ্কার করছে ডিএনসিসি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৩৯৬ বার পড়া হয়েছে




মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকায় রামচন্দ্রপুর খালের উপর নির্মিত সাদেক অ্যাগ্রোর দখল করা অংশের খাল খনন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শুক্রবার সকাল থেকে এ কার্যক্রম চলছে।

ডিএনসিসি বলছে, উদ্ধার করা জমি দখলমুক্ত রাখতে ছুটির দিনেও অভিযান পরিচালনা করে খাল খননের কাজ করছে তারা। শনিবার এ অভিযান শেষ হবে। শুক্রবার সকাল থেকে আবর্জনায় ভরাট খালের ওই অংশ লং স্কেভেটর দিয়ে পরিষ্কার করা শুরু হয়। মাঝে জুমার নামাজের বিরতির পর আবারও খনন কাজ চালে।

আবর্জনা তুলে খালের দুই পাশে জমা করা হচ্ছে। এর আগে, খালের দুই পাশ দখল করে ভরাট করায় সেটি সরু নালিতে পরিণত হয়েছিল। খালের মধ্যেই ছাগল, ভেড়া চড়ে বেড়াতে দেখা যায়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ।

ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ বলেন, সাদিক অ্যাগ্রোর উদ্ধার করা অংশে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকায় দুপুরে আনুষ্ঠানিকভাবে খাল খনন কার্যক্রম পরিচালনা করছে ডিএনসিসি।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, আইন মেনেই নকশা অনুযায়ী চালানো হচ্ছে উচ্ছেদ কার্যক্রম। পানি প্রবাহ নিশ্চিত করতে ছাড় দেয়া হবে না কাউকেই। খালের জায়গায় দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে ৬০টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে ১০ বিঘা জমি উদ্ধার করে ডিএনসিসি। অভিযানের সময় উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট