1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ ঈদ জামাতের জন্য প্রস্তুত দিনাজপুর গৌর শহীদ ময়দান ঈদগা মাঠ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৪৪৫ বার পড়া হয়েছে




দিনাজপুর প্রতিনিধি:
এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। ঈদগাহ মাঠ পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি পবিত্র ঈদ উল আযহার নামাজ সুষ্ঠুভাবে সম্পন্নকরণের লক্ষ্যে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ পরিদর্শন করলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। শনিবার সকাল সাড়ে ১১.০০ টায় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন তিনি।

এ সময় হুইপ ইকবালুর রহিম বলেন, জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে ও সহযোগিতায় আমরা পবিত্র ঈদ উল আযহার নামাজ সুষ্ঠুভাবে আদায়ের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছি। যাতে মুসল্লিরা সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সর্ববৃহৎ ঈদের নামাজ আদায়ের জন্য তিনি দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন।

পঞ্চগড় থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুর। মুসল্লিদের আনা নেয়ার কাজে ব্যবহার করা হবে এই ট্রেন। মুসল্লিদের নামাজে যেন কষ্ট না হয় এ কারনে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছি। ওজুর ব্যবস্থা করেছি। আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে আইনশৃঙ্খলা ও মুসল্লিদের নিরাপত্তা।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট

এর আগে শনিবার সকালে দিনাজপুর বড়মাঠে ফুটপাত নির্মানের কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। যার ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ টাকা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট