1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের পথরেখায় এক অবিচল নেত্রীর ইতিহাস নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী জিয়া উদ্যান লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও দোয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সামনে ছয় দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

রাজধানীতে বাসা থেকে বৃদ্ধের অর্ধ গলিত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৫৭০ বার পড়া হয়েছে




রাজধানীর রমনার বিজয়নগরের বাসা থেকে নাজমুল হাসান (৭২) নামে এক বৃদ্ধের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ৭ নং বিজয় নগরের দ্বিতীয় তলায় এই ঘটনাটি ঘটে।

পরে দুপুর পৌনে ৩ টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে।

নিহতের বোন নারগিস বেগমের কাছে তার ভাই নাজমুল হাসান কিভাবে মারা গেছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো তথ্য দেবেন না বলে জানান।

রমনা থানার এসআই সুজন চন্দ্র দে বলেন, ‘আমরা দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে মর্গে পাঠাই।’

তিনি আরো বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে জানতে পারি ওই বৃদ্ধ দীর্ঘদিন যাবত একাই ওই বাড়িতে থাকতেন।বাড়িটি পরিত্যক্ত। তিনি অবিবাহিত ছিলেন। আমরা গিয়ে দেখি তার সমস্ত শরীরের পচন এবং পোকা ধরে গেছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি অন্য কিছু সে বিষয়টি আমরা জানতে পারিনি। ময়নাতদন্তের পর ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট