তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান অসন্তোষের মধ্যে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন।
রোববার (২২ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। তবে এখনো ২৩টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধ ২৩টি কারখানার মধ্যে ২১টি শ্রম আইনের ‘নো ওয়ার্ক, নো পে’ ধারায় বন্ধ রাখা হয়েছে। বাকি দুটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালের শান্তিপূর্ণ পরিস্থিতি দিনভর বজায় থাকবে বলে তারা আশাবাদী। পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মোঃ সাইফুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত