বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ সেলিমকে চাটখিল প্রেস ক্লাবের আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে।
গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে চাটখিল প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে তাঁকে আজীবন সদস্যপদ প্রদানের বিষয়টি জানানো হয়।
প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বেকারত্ব নিরসন এবং জাতীয় অর্থনীতিতে অবদানের পাশাপাশি সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে আজীবন সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সদস্যপদ প্রদানসংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়, চাটখিল প্রেস ক্লাবের অন্যান্য আজীবন সদস্যের মতো মোহাম্মদ সেলিমের নামও প্রেস ক্লাব ভবনে সংরক্ষিত ও প্রদর্শিত সদস্য তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
মোহাম্মদ সেলিম নোয়াখালীর চাটখিল পৌরসভার ছয়ানি টবগা এলাকার বাসিন্দা। তাঁর আজীবন সদস্যপদ লাভের খবরে স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মোঃ সাইফুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত