আজ বুধবার (১১ নভেম্বর) বিকেল পৌনে ৩টায় সম্মেলনস্থলে দুই নেতার এ বৈঠক শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলে বৈঠকটি।
বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মেলনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মোঃ সাইফুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত