নোয়াখালীর চাটখিল উপজেলার মধ্য শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সংখ্যা বাড়ানো, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মজিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
রোববার (১৮ অক্টোবর) মধ্য শোশালিয়া এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের প্রচারণা চালানো হয়। এ সময় এলাকার মুরুব্বি ও যুবসমাজের সদস্যরা সম্মিলিতভাবে অংশ নেন। তাঁরা অভিভাবকদের সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করানোর আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মজিদ বলেন, “সবার ভালোবাসা, দোয়া ও সহযোগিতায় আমাদের স্কুল আবার আগের মতো প্রাণবন্ত হবে, ইনশাআল্লাহ। এলাকার প্রতিটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে একযোগে এগিয়ে আসতে হবে।
প্রচারণায় নজরুল ইসলাম, আবদুল মমিন ও আবুল কাশেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্যোগের অংশ হিসেবে অভিভাবকদের তাঁদের সন্তানদের মধ্য শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর আহ্বান জানানো হয়েছে। বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ইলাস্ট্রেশন | গ্রাফিক্স: দেশ এডিশন
প্রধান সম্পাদক ও প্রকাশক: মোঃ সাইফুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত