দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই দশকের বেশি সময় ধরে লাইট-ক্যামেরার জগতে তার পথচলা। নাটক দিয়ে শুরু করলেও এখন থিতু হয়েছেন বড় পর্দায়। গণ্ডি পেড়িয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। জাতীয় চলচ্চিত্র থেকে শুরু করে বিভিন্ন দেশি-বিদেশি সম্মাননা আছে তার ঝুলিতে।
সিনেমায় জয়ার শুরুটা হয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ দিয়ে। তবে এ অভিনেত্রী আলোচনায় আসেন নূরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ দিয়ে। দেশে জয়া অভিনীত সবশেষ মুক্তি পেয়েছে ‘পেয়ারার সুবাস’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও বিয়ে প্রসঙ্গে কথা বলেন জয়া। তার ভাষ্য, বর্তমান জীবন খুবই এনজয় করছেন। জয়া আহসান বলেন, ‘পরিবার শুধু স্বামী-স্ত্রীকে ঘিরে নয়, অথবা পার্টনার হলেই হয় না। পরিবারে আরও অনেকে আছে। পরিবারে মা-বাবা আছেন, আমার বাড়িতে যেসব লোক কাজ করেন, তারা আছেন। চারপেয়ে পোষ্য আছে। আমি খুবই এনজয় করি।’
প্রধান সম্পাদক ও প্রকাশক: মোঃ সাইফুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত