বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণসহ দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালী জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ ও চাটখিল উপজেলা যুবদল নেতা মাহাবুবুর রহমান জুয়েল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি দলের প্রতিষ্ঠা ও দেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন।
মাহাবুবুর রহমান জুয়েল বলেন, ১ সেপ্টেম্বর বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার একটি দিন। ১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।
তিনি বলেন, তৎকালীন একদলীয় শাসনব্যবস্থায় গণতন্ত্র সংকুচিত হয়ে পড়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন এবং দেশে গণতান্ত্রিক রাজনীতির নতুন পথচলার সূচনা করেন। এ সময় তিনি শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বিএনপির ভূমিকা তুলে ধরে জুয়েল বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। আশির দশকে সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির আপসহীন ভূমিকার কথাও তিনি স্মরণ করেন।
তিনি ওই আন্দোলনকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
মাহাবুবুর রহমান জুয়েল আরও বলেন, ১৯৯১ সালে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর বিএনপি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় বিএনপির বিভিন্ন অবদানের কথাও তিনি উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে বিএনপি আগামী দিনেও দেশের জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
শুভেচ্ছা বার্তায় জুয়েল আরও বলেন, গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে নিপীড়ন ও নির্যাতনমুক্ত, শান্তিময় এবং নাগরিক অধিকার সুরক্ষিত একটি দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান যুবদলের এই নেতা।
শেষে নোয়াখালী জেলা ও চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান মাহাবুবুর রহমান জুয়েল। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ সাইফুল ইসলাম
কর্পোরেট অফিস : ৩৪৩ উত্তর নয়ানগর, কোকাকোলা রোড, বারিধারা ব্লক - জে, ভাটারা, ঢাকা ১২১২
মোবাইল : ০১৭৪১০০৩৫১১, ০১৭৪১০০৩৫১৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত